২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংক ও শান্তিপুর হাই স্কুলের মধ্যে চুক্তি

ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং শান্তিপুর হাই স্কুলের মধ্যে একটি স্কুল ব্যাংকিং চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 01:30 AM

Updated : 22 Aug 2022, 01:59 PM

বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান এবং স্কুলের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক তাদের ফিউচার স্টার অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল ফি সংগ্রহ, ভর্তি ফি, টিউশন ফি, ল্যাব ফি পরিশোধের সুবিধা দেবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।