২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বগতিতে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 03:10 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩২ পয়েন্টে উঠে।

আগের দিনের চেয়ে লেনদেন ৫৬ কোটি ৬০ লাখ টাকা বেড়ে ৪০৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ারের দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস এবং সাইফ পাওয়ার ।

এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সিএসই সার্বিক সূচক ১২১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৪৬ পয়েন্টে উঠে।

এদিন সিএসইতে লেনদেন হয় ২৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ২৩ কোটি ৯৪ লাখ টাকা।

এই বাজারে মোট লেনদেন হয় ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৩৯টি ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির।