২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ শতাংশ লভ্যাংশ ইউনাইটেড এয়ারের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ার শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 05:54 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বুধবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য এসেছে।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।

ইউনাইটেড এয়ারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ ডিসেম্বর উত্তরা আবদুল্লাহপুরে অবস্থিত পলওয়েল কনভেনশন সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে; রেকর্ড ডেট রাখা হয়েছে ৭ ডিসেম্বর।

২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩১ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১১.৮২ টাকা।

এর আগে গত বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

২০১০ সালে ইউনাইটেড এয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।