পুঁজিবাজারে সূচকে উন্নতি হলেও কমেছে লেনদেন
সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে, তবে কমেছে লেনদেন।
বুধবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইইএক্স দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৬ পয়েন্টে স্থির থাকে।
আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৫৫ কোটি ৩ লাখ টাকা, এদিন ৩৪৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ারের দর।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক,তিতাস গ্যাস, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা ও কাশেম ড্রাইসেল।
এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সিএসই সার্বিক সূচকও ৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭২৫ পয়েন্টে উঠেছে।
লেনদেন হয় ২৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ২৬ কোটি ৭৬ লাখ টাকা।
এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০২টি ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
