নতুন আঙ্গিকে রবির ‘কৃষিবার্তা’
কৃষকদের সুবিধার্থে ‘রবি কৃষিবার্তা’ নতুন করে সাজিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।
মঙ্গলবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
রবির ভ্যালু অ্যাডেড সার্ভিসের (ভ্যাস) আওতায় এই সেবায় আবহাওয়ার তথ্য, উৎপাদন ও চাষবাস বিষয়ক কৌশল, রোগ ও পোকা-মাকড় বিষয়ক তথ্যাবলী, শষ্যের পুষ্টি ও পানির ব্যবহার, দাম-চাহিদা ও বর্তমান মজুদ, শিক্ষা ও স্বাস্থ্য এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্যাবলী গ্রহণ করা যাবে।
প্রতি সপ্তাহেই কন্টেন্টগুলো হালনাগাদ করা হবে। আইভিআর অংশে নতুন ও পুরনো সব কন্টেন্টই পাওয়া যাবে। নির্দিষ্ট ঋতুর ওপর ভিত্তি করে কন্টেন্টগুলো আপলোড করা হবে।
সেবাটি সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টাই নিতে পারবেন আগ্রহী গ্রাহকরা। এছাড়া কল সেন্টারের মাধ্যমে (প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা) গ্রাহকরা যেন সরাসরি কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে সংশ্লিষ্ট তথ্য পেতে পারেন এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সেবাটি চালু করতে গ্রাহকদের ২৭৬৭৬ শর্ট কোডটি ডায়াল করতে হবে। নিবন্ধন নিশ্চিত হওয়ার পর ব্যবহারকারীরা ২৭৬৭৬ নাম্বারে ডায়াল করে আইভিআর কন্টেন্ট শুনতে এবং কৃষি বিশেষজ্ঞদের সাথে কথা বলার সুযোগ পাবেন।
এছাড়া নিবন্ধিত রবি গ্রাহকরা প্রতিদিন সকালে ২৭৬৭৬ নাম্বার থেকে আবহাওয়া সংক্রান্ত রেকর্ডকৃত নির্দিষ্ট তথ্যাবলী শুনতে পারবেন। কৃষকদের জন্য বুঝতে সহজ হয় এমনভাবেই আইভআর কন্টেন্টগুলো সাজানো হয়েছে।
সেবাটি সম্পর্কে রবির করপোরেট ওয়েবসাইটে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।
