২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 05:07 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইইএক্স ২০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৬ পয়েন্টে উঠে।

আগের দিনের চেয়ে লেনদেন ১৩ কোটি ৪৪ লাখ টাকা কমে ৪০২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ারের দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক,ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, অলেম্পিক এবং সিভিও পেট্রোক্যামিকাল ।

এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সিএসই সার্বিক সূচকও ৫৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭১৫ পয়েন্টে উঠেছে।

লেনদেন হয় ২৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন ছিল ২৫ কোটি ৪৯ লাখ টাকা।

এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৭৪টি ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।