ফারইস্ট নিটিং ১৫% লভ্যাংশ দেবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ১৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার হিসেবে দেবে কোম্পানিটি।
এতে বলা হয়, কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফারইস্ট নিটিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ৬ ডিসেম্বর।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৩৮ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৮১ পয়সা।
আগের বছর কোম্পানি ২০ শতাংশ লভ্যাংশ দেয়, যার মধ্যে নগদ ৫ শতাংশ ও বোনাস লভ্যাংশ ছিল ১৫ শতাংশ ।
২০১৪ সালে ফারইস্ট নিটিং পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
