২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটবিতে নতুন সিইও

অটোবি গ্রুপ অফ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে যোগ দিয়েছেন বিদ্যুৎ কুমার বসু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 12:38 AM

Updated : 22 Aug 2022, 01:56 PM

রোবাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বসু গত ২০ বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ ও আনুষঙ্গিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মোবাইল ব্যাংকিং, মোবাইল ইন্সুরেন্স, মোবাইলে স্বাস্থ্য ও কমিউনিটি তথ্য কেন্দ্র বিষয়ক ব্যবসায়িক প্রসারসহ নানা ধরনের ব্যবসায় তিনি সফল ভূমিকা পালন করেছেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পাশাপাশি ইনসিড, স্টকহোম স্কুল অফ ইকোনমিক্স, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তিনি অপরাজিত এনাবেলার লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।