২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ব্যাংকের আসিয়ান অঞ্চলের প্রধান ঢাকায়

সিটি ব্যাংক এনএ’র দক্ষিণ পূর্ব এশিয়া (আসিয়ান) অঞ্চলের ব্যবসায়িক প্রধান মাইকেল জিংক দুই দিনের সফরে ঢাকা এসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 11:39 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

রোববার রাতে তিনি ঢাকা পৌঁছান বলে ব্যাংকটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

মাইকেল জিংক এই সফরে সিটি ব্যাংক এনএ’র ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান গ্রাহক এবং ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

২০১২ সাল থেকে বাংলাদেশসহ সিটি ব্যাংকের আসিয়ান অন্তর্ভুক্ত দশটি দেশের দায়িত্বে আছেন জিংক।