‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ ইউএস বাংলা
বাংলাদেশ ট্রাভেলার্স ফোরামের দৃষ্টিতে বাংলাদেশে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলোর মধ্যে এ বছর ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স।
এ নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ফোরামের কাছ থেকে এ স্বীকৃতি পেল তারা।
শনিবার ইউএস বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশীয় সকল এয়ারলাইন্সের ইন-ফ্লাইট সার্ভিস, ফ্লাইট সংখ্যা, অন-টাইম পারফরমেন্স, সহনীয় ভাড়া, গন্তব্য সংখ্যাসহ নানাবিধ দিক বিবেচনায় এ বছর সেরা এয়ারলাইন্সের স্বীকৃতি পেয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স।”
