২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই জমে উঠেছে ল্যাপটপ মেলা

ক্রেতা-দর্শনার্থী আর প্রযুক্তি প্রেমীদের সমাগমে রাজধানীতে তিনদিনের ল্যাপটপ মেলা প্রথম দিনেই জমে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 01:49 AM

Updated : 12 Oct 2022, 04:27 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১৬তম এডুমেকার ল্যাপটপ মেলা।

শিশু, শিক্ষার্থী, তরুণ-তরুণী, চাকরিজীবীসহ নানা বয়সের মানুষের ভিড়ে জমজমাট ছিলো মেলা প্রাঙ্গণ।

মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট অ্যান্টিভাইরাস, সিস ইনফ্লেক্সিয়ন পয়েন্টের মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।

মেলায় সাতটি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯টি স্টল রয়েছে। এটাই প্রযুক্তি পণ্যের মেলার সবচেয়ে বড় আয়োজন বলে আয়োজকরা বলছেন।

দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য নিয়ে হাজির হয়েছে মেলায়। রয়েছে বিশেষ ছাড় ও উপহারের জেতার সুযোগ।

ল্যাপটপ ছাড়াও প্রদর্শনীতে পাওয়া যাচ্ছে ট্যাবলেট, কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেট।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে ঢুকতে পারছেন মেলায়।