২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিএস বাইক কিনতে ব্র্যাক ব্যাংকের ঋণ

টিভিএস ব্র্যান্ডের মোটর সাইকেল ও স্কুটার কিনতে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:49 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

এজন্য ব্র্যাক ব্যাংক এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তির ফলে গ্রাহকরা টিভিএস মোটর সাইকেল ও স্কুটার কেনার সময় ব্র্যাক ব্যাংক থেকে ‘মোটর সাইকেল ঋণ’ সুবিধা পাবেন।
এছাড়া ব্র্যাক ব্যাংকের গ্রাহক ও কর্মচারীদের টিভিএস ব্র্যান্ডের মোটর সাইকেল ও স্কুটার কেনায় বিশেষ সুবিধা দেবে টিভিএস অটো।

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান এবং টিভিএস অটো বাংলাদেশ-এর হেড অব বিজনেস, টু হুইলার বিপ্লব কুমার রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।