রবি ও প্রশিকার কর্পোরেট চুক্তি স্বাক্ষর
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি করেছে উন্নয়ন সংস্থা প্রশিকা।
বুধবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী বিশেষ কল রেট, কল কনফারেন্সিং, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি ও ইন্টারনেটসহ অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করবেন প্রশিকার কর্মীরা।
রাজধানীর মিরপুরে প্রশিকার প্রধান কার্যালয়ে রবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ ও প্রশিকার পরিচালক কাজী রুবায়েত আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় প্রশিকার চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা কাজী ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী কাজী খাজে আলম উপস্থিত ছিলেন।
এছাড়া প্রশিকার টিম লিডার কাঞ্চন উদ্দিন খান ও সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর কাজী খালিদ শামস এবং রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আদিল হোসেন, জেনারেল ম্যানেজার মো. এনায়েতুল করিম ও ম্যানেজার মো. আহমেদ শায়ের চৌধুরীসহ অন্যরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
