পদ্মা অয়েলের শতভাগ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পদ্মা অয়েলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় চিটাগাং বোট ক্লাবে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ২১ ডিসেম্বর।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৯.৬৩ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৮৩.৮৫ টাকা ।
আগের বছরও কোম্পানিটি ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
১৯৭৬ সালে পদ্মা অয়েল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
