২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন লুব্রিকেন্টস দিল ৩০ শতাংশ লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 09:59 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বুধবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ইস্টার্ন লুব্রিকেন্টসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৬ জানুয়ারি বেলা ১১টায় বন্দরনগরী চট্টগ্রামে হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে; রেকর্ড ডেট রাখা হয়েছে ২ ডিসেম্বর।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৩৯ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৭৩.৪১ টাকা ।

আগের বছরও কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ১৯৭৬ সালে ইস্টার্ন লুব্রিকেন্টস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।