তিতাস গ্যাসের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়।
কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত হয়।
তিতাস গ্যাসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত ২২ ডিসেম্বর রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে; রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮.৯৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৫৮.৩৬ টাকা ।
আগের বছর কোম্পানিটি ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
২০০৮ সালে তিতাস গ্যাস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
