টানা ৩ দিন পুঁজিবাজারে দরপতন
চলতি সপ্তাহে টানা তৃতীয় দিনের মতো বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক পড়েছে।
মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪১১ পয়েন্টে নামে।
লেনদেনও আগের দিনের চেয়ে ২৭ কোটি ৮৬ লাখ টাকা কমেছে। এদিন হাতবদল হয়েছে ২৯৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- তিতাস গ্যাস, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কাসেম ড্রাইসেল ও বেক্সিমকো ফার্মা ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি ৭ লাখ টাকা কমে হয়েছে ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।
এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ২২ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৬৮ পয়েন্ট নামে।
এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২৩৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টি কোম্পানির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানির।
এর আগে রোববার সপ্তাহের প্রথম দিনে প্রায় সাড়ে চার মাসের মধ্যে সবচেয়ে কমে ডিএসইএক্স ৪ হাজার ৪৪৩ পয়েন্টে নামে; পরদিন আরও কমে ৪ হাজার ৪১৭ পয়েন্ট হয়।
সপ্তাহের প্রথম দিনে সিএএসপিআই ১৫১ দশমিক ২১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৯৯ পয়েন্ট নামে; পরদিন আরও কমে ১৩ হাজার ৫০৩ পয়েন্ট হয়।
