২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 06:39 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ০১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৩ পয়েন্টে নামে।

প্রায় সাড়ে চার মাসের মধ্যে ডিএসইর সর্বনিম্ন সূচক এটি; ২৫ জুন ডিএসইএক্স সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নামে।

লেনদেন আগের দিনের চেয়ে ২০ কোটি ৭৫ লাখ টাকা কমছে। এদিন হাতবদল হয়েছে ৩১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইফাদ অটোস, কেডিএসএল লিমিটেড, সাইফ পাওয়ার, কাশেম ড্রাইসেল ও বিএসআরএম লিমিটেড ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা কমে হয়েছে ২১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ১৫১ দশমিক ২১ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৯৯ পয়েন্ট নামে।

এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫২টি কোম্পানির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির।