২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিস্তিতে গ্রামীণফোন গ্রাহকদের আইফোন দেওয়া শুরু

সহজ কিস্তিতে গ্রাহকদের আইফোন ৬এস ও আইফোন ৬এস প্লাস হ্যান্ডসেট দেওয়া শুরু করেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 07:26 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

বৃহস্পতিবার গুলশানের গ্রামীণফোন সেন্টারে আগে থেকে বুকিং দেওয়া গ্রাহকদের হাতে হ্যান্ডসেট তুলে দেওয়া শুরু হয়।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান প্রি বুকিং দেওয়া গ্রাহকদের হাতে আইফোনের নতুন মডেল তুলে দেন।

গ্রামীণফোনের স্টার গ্রাহকরা ২৪টি মাসিক কিস্তিতে ও সাধারণ গ্রাহকরা ১২টি মাসিক কিস্তিতে গ্রামীণফোন সেন্টারগুলো থেকে নতুন মডেলের আইফোন কিনতে পারবেন।

ক্রেতারা গ্রামীণের হেভি ব্রাউজিং ননস্টপ ইন্টারনেট প্যাকেজ কিনলে শতকরা ৫০ ভাগ ছাড় পাবেন। এছাড়াও তারা গ্রামীণফোনের ০১৭১১ সিরিজের প্রিপেইড নাম্বার পাবেন বিনামূল্যে। সাথে পাবেন এক বছরের অ্যাপল ওয়ারেন্টি।

গত ২৩ অক্টোবর আইফোনের নতুন মডেলের হ্যান্ডসেটের প্রি বুকিং দেওয়া শুরু হয়। দেশের ১৭টি কেন্দ্রে বুকিং দেওয়ার সুযোগ পান গ্রাহকরা।