২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপোলো ইস্পাতের ইপিএস বেড়েছে  ৭০.২১%

চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপোলো ইস্পাতের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭০ দশমিক ২১ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 04:52 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস হয়েছে ৮০ পয়সা।

বৃহস্পতিবার ডিএসই ওয়েবাসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪৭ পয়সা।

২০১৩ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।