৫ শতাধিক থানায় বাংলালিংক থ্রিজি
উন্নত নেটওয়ার্ক ব্যবহার করে দেশের পাঁচ শতাধিক থানায় থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে মোবাইল ফোন অপারটের বাংলালিংক।
বৃহস্পতিবার বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলালিংক গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে নিত্যনতুন ও সেরা সেবা দেওয়ার অভিপ্রায় নিয়ে কাজ করে চলছে। এরই ধারাবাহিকতায় অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে ৫০০টিরও বেশি থানায় থ্রিজি সেবা পৌঁছে দিয়েছে ।
বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ বলেন, “আমাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর সে আলোকেই আমরা সব সময়ই অধিকসংখ্যক গ্রাহকের কাছে শুধু সেরা সেবাই পৌঁছে দেই না, সেই সাথে সেবাকে সহজলভ্যও করে তুলি।
নেদারল্যান্ডসভত্তিকি ভিম্পলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক গ্রাহক সংখ্যা দিক থেকে দেশে দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারটের; যার তিন কোটির বেশি গ্রাহক রয়েছে।
