পুঁজিবাজারে সূচক কমেছে
সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫০২ পয়েন্টে নামে।
লেনদেন আগের দিনের চেয়ে ৪৫ কোটি ৩৬ লাখ টাকা বেড়ে ৩৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইফাদ অটোস, তিতাস গ্যাস, এপোলো ইস্পাত, বিএসআরএম লিমিটেড ও স্কয়ার ফার্মা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি ৮৩ লাখ টাকা বেড়ে ২২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৫০ পয়েন্টে নামে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ১৪২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।
