আদিল সিকিউরিটিজকে জরিমানা
সিকিউরিটিজ আইন ভাঙার দায়ে আদিল সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
কমিশনের নিয়মিত বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিচালকদের মার্জিন লোন সুবিধা দেওয়ার বিষয়ে বিএসইসির নিষেধাজ্ঞা অমান্য করায় এবং ঋণ চুক্তি ব্যতিরেকে গ্রাহকদের মার্জিন লোন সুবিধা দেওয়ায় সিকিউরিটিজ হাউসটিকে এ জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত কমিশন বৈঠকে এ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
