দরপতন পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।
বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ২৯০ কোটি ১১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি ৫০ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইফাদ অটোস, কেডিএস লিমিটেড, কাসেম ড্রাইসেল, সিএন টেক্সটাইল ও বিএসসিসিএল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের লেনদেন ছিল ২২ কোটি ৮৮ লাখ টাকা। বুধবার লেনদেন ৪ কোটি ৩৪ লাখ টাকা কমে হয়েছে ১৮ কোটি ৫৪ লাখ ।
সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৫ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৫টি কোম্পানির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর।
