২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ইউসিবির নতুন শাখা

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নতুন শাখা চালু হয়েছে জয়পুরহাটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 01:39 AM

Updated : 22 Aug 2022, 01:46 PM

১৫০তম এই শাখার কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এম এ হাসেম।

ইউসিবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যেই জয়পুরহাটে ব্যাংকের শাখা চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৮৩ সালে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এই ব্যাংকটি।