২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিবির বোর্ড সভা ৯ নভেম্বর

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ নিধার্রণে ৯ নভেম্বর বোর্ড সভা ডেকেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 05:07 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

১৯৯৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি আগের বছর ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।