২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে পাওয়ার গ্রিড

বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 05:01 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৯ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর আবদুল গনি রোডে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে পাওয়ার গ্রিডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট রাখা হয়েছে ২৩ নভেম্বর।

গত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯০ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৬৮ টাকা ১২ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।