২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ড ছাড়বে প্রিমিয়ার ব্যাংক

২০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য সাবঅর্ডিনেট বন্ড ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

বন্ড ছাড়ার বিষয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে বলে ডিএসই জানিয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, টায়ার-২ অনুযায়ী মূলধনী শক্তি বাড়াতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে বন্ড ইস্যু করবে প্রিমিয়ার ব্যাংক।

২০০৭ সালে তালিকাভুক্ত হয় প্রিমিয়ার ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬২০ কোটি ৭ লাখ টাকা।