২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে রবির  লভ্যাংশ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের টাকা দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 04:17 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

দুপুরে সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর মুজিবুল হকের হাতে চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকার চেক তুলে দেন বির চিফ করপোরেট অফিসার মতিউল ইসলাম নওশাদ।

মন্ত্রণালয় ও রবির উধ্বর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শ্রম আইন ২০০৬ অনুযায়ী, কোম্পানীর নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।