২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিনটেক্সের ইপিএস বেড়েছে ৩৮%

চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৮ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 04:07 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের কোম্পানির শেয়ারপ্রতি আয় ইপিএস হয়েছে ৩৬ পয়সা, যা আগের একই সময়ে ছিল ২৬ পয়সা।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৩০ টাকা ৩৮ পয়সা।