২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মিলিয়ন ডলার বিদেশি ঋণ নেবে মোজাফ্ফর স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস ১৫ মিলিয়ন ডলার বিদেশি ঋণ নেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 03:55 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

‘রিং প্রজেক্ট’ প্রকল্প বাস্তবায়নে এ ঋণ সুবিধা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অনুমোদিত ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি) থেকে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহায়তায় এ ঋণসুবিধা নেবে কোম্পানিটি।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে এ ঋণ নেওয়া হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৪ সালে কোম্পানিটি শেয়ারবজারে তালিকাভুক্ত হয়।