২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে নতুন ডিএমডি

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন মনজেরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 12:52 AM

Updated : 25 Apr 2022, 02:05 PM

সোমবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে জনতা ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্বপালন করেছেন মনজেরুল।

ব্যাংকটিতে কাজের স্বীকৃতি হিসেবে সেরা ম্যানেজার, সেরা আমানত গ্রাহক সেরা ঋণ পুনরুদ্ধারকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বি কম (সম্মান) ও এম কম ডিগ্রিধারী ও মনজেরুল ১৯৮৩ সালে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।