২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির ৯৯৯ টাকার রিচার্জ কার্ডে উপহার ৪৭০ টাকার পণ্য

‘উইন্টার রিচার্জ’ অফারের আওতায় গ্রাহকদের জন্য শীতের উপহারসহ একটি বিশেষ স্ক্র্যাচ কার্ড চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

সোমবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবি’র ৯৯৯ টাকার স্ক্র্যাচ কার্ডটির সঙ্গে রয়েছে ইউনিলিভারের ৪৭০ টাকার উইন্টার গিফট আইটেম।

রবির সব প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহকরা ইউনিলিভারের উইন্টার প্যাকটি গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফারের আওতায় রয়েছে ইউলিভারের ভ্যাসলিন ডিপ রেস্টোর ১০০ মিলি, ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ৫০ গ্রাম, এক্স ডার্ক টেম্পটেশন বডিস্প্রে ও ক্লিয়ার শ্যাম্পুর ৯০ মিলি প্যাক। 

শুধুমাত্র স্ক্র্যাচ কার্ডটি কেনার মাধ্যমেই অফারটি গ্রহণ করতে পারবেন রবি গ্রাহকরা। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক যতবার খুশি অফারটি গ্রহণ করতে পারবেন।

দেশজুড়ে রবির সেবা আউটলেটগুলো থেকে গিফট হ্যাম্পারসহ স্ক্র্যাচ কার্ডটি কিনতে পারবেন গ্রাহকরা। স্টক থাকা পর্যন্ত অফারটি চলবে বলে জানিয়েছে মোবাইল অপারেটরটি।