হাক্কানী পাল্পের শেয়ারপ্রতি আয় কমেছে
চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্পের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭ পয়সা কমেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৬ পয়সা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৫৬ পয়সা।
