ওসমানিয়া গ্লাস ১০% বোনাস লভ্যাংশ দেবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওসমানিয়া গ্লাস শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির লোকসানের পরও পরিচালনা পর্ষদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
ওসমানিয়া গ্লাসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের চাঁদগাঁওয়ে কালুরঘার শিল্প এলাকায় অবস্থিত কোম্পানির রেজিস্টার্ড অফিসে অনুষ্ঠিত হবে। এ জন্য ২৬ নভেম্বর রেকর্ড ডেট রাখা হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা শূন্য ২ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২৪ টাকা ৭০ পয়সা।
