২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক, লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 03:18 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৬ পয়েন্ট হয়েছে।

লেনদেন আগের দিনের চেয়ে ২২ কোটি ৬৮ লাখ টাকা বেড়েছে। এদিন হাতবদল হয়েছে ২৯০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, জিপি, লাফার্জ সুরমা সিমেন্ট ও বেক্সিমকো ফার্মা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বেড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ৮৬ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৭১ পয়েন্ট হয়েছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।