২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল-আগরতলা পণ্যবাহী ট্রাক চলাচল শুরু

ট্রানজিটের আওতায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ঢাকা হয়ে কলকাতা ও আগরতলার মধ্যে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 12:30 AM

Updated : 12 Oct 2022, 04:21 PM

রোববার বেনাপোল শুল্কভবনের রাজস্ব কর্মকর্তা (সুপার) কামরুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যায় মোবাইল ফোন ও জুতাভরতি একটি ট্রাক কলকাতা থেকে বেনাপোল বন্দরে পৌঁছায়। পরে বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাতটি কার্টনে মোবাইল ফোনের সরঞ্জামাদি নিয়ে ঢাকা হয়ে আগরতলার উদ্দেশে বেনাপোল ছেড়ে যায়।”

এ সময় ভারতের পেট্টাপোল বন্দরের কাস্টম সুপার কার্তিক সরকার, এডিসি সজীত সরকার উপস্থিত ছিলেন।

বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, সার্কভুক্ত দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষে ট্রানজিটের আওতায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ঢাকা হয়ে কলকাতা ও আগরতলার মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হলো।