২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫টি কোম্পানি বিভিন্ন অংকের লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 11:40 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যায়।

২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এই ১৫টি কোম্পানি।

কোম্পানিগুলো হলো- আলহাজ্ব টেক্সটাইল, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল), দেশবন্ধু পলিমার, অগ্নি, সায়হাম টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, হামিদ ফেব্রিক্স, হা-ওয়েল, আনোয়ার গ্যালভানাইজিং, দেশ গার্মেন্টস, বিডিকম অনলাইন, শাহজিবাজার পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমারল্ড অয়েল ও বারাকা পাওয়ার।

আলহাজ্ব টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার।

কেপিপিএল শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। দেশবন্ধু পলিমার শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৫ শতাংশ লভ্যাংশ দেবে।

অগ্নি সিস্টেমস ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, সায়হাম টেক্সটাইল ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ, সেন্ট্রাল ফার্মা ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

হামিদ ফেব্রিক্স ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এবং ৫ শতাংশ বোনাস শেয়ার কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে।

হা-ওয়েল টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আনোয়ার গ্যালভানাইজিং শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

দেশ গার্মেন্টস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

বিডিকম অনলাইন শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস শেয়ার।

শাহজিবাজার পাওয়ার শেয়ারহোল্ডারদের জন্য ৩১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস শেয়ার।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার।

এমারল্ড অয়েল শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার।

বারাকা পাওয়ার শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস শেয়ার।