সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন।
বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৪ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৯৩ কোটি ৪৮ লাখ টাকা বেশি।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- কেপিসিএল, স্কয়ার ফার্মা, এসপিসিএল, ইফাদঅটোস এবং এসআই ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের লেনদেন হয়েছিল ২২ কোটি ৪৪ লাখ। তবে বৃহস্পতিবার লেনদেন ৪ কোটি ১৫ লাখ টাকা বেড়ে দাঁড়ায় ২৬ কোটি ৫৯ লাখ।
সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৮ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টি কোম্পানির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দর।
