আরও ৩ বছর বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট হান্নান
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট পদে মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদারের মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে সরকার।
বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত পাঁচ বছর ধরে বিআইসিএম'র নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন হান্নান।
১৯৯৮ সালের ১৫ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নির্বাহী পরিচালক পদে যোগ দিয়ে ২০১০ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন হান্নান জোয়ারদার।
