১০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে অন্তর্ভুক্ত দশটি কোম্পানি বিভিন্ন অংকের লভ্যাংশ ঘোষণা করেছে একইদিনে।
বুধবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ৯টি কোম্পানি।
কোম্পানিগুলো হলো- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, মালেক স্পিনিং, মুন্নু সিরামিক, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, এএমসিএল (প্রাণ), লিব্রা ইনফিউশন্স, সি অ্যান্ড এ টেক্সটাইলস, এম আই সিমেন্ট ও ফু ওয়াং সিরামিক।
বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলস ১২ শতাংশ ও ফু ওয়াং সিরামিক ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
মালেক স্পিনিং দিয়েছে ১২ শতাংশ, মুন্নু সিরামিক ৫ শতাংশ এবং এএমসিএল (প্রাণ) ৩২ শতাংশ, লিব্রা ইনফিউশন্স ২০ শতাংশ এবং এম আই সিমেন্ট ঘোষণা করেছে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ।
এছাড়া সিঙ্গার বাংলাদেশ শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
