ওয়ালটনের কম্প্রেসার কারখানা স্থাপনের কাজ শুরু
গাজীপুরে চন্দ্রায় আন্তর্জাতিকমানের ফ্রিজের কম্প্রেসার তৈরির কারখানা স্থাপনের কাজ শুরু করেছে ওয়ালটন।
এই কারখানায় আগামী বছরের মাঝামাঝি উৎপাদন শুরু হবে বলে কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ১৬ লাখ বর্গফুট এলাকায় স্থাপিত হচ্ছে জার্মান প্রযুক্তিতে আল্ট্রা হাইব্রিড কোয়ালিটির ফ্রিজের কম্প্রেসার প্ল্যান্ট।
এই কারখানায় বছরে ৪০ লাখ ইউনিট কম্প্রেসার তৈরি হবে। ১৫ লাখ দেশের বাজারে ব্যবহারের পর আরও ২৫ লাখ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে।
প্রায় শ’খানেক প্রকৌশলীকে জার্মানি ও অষ্ট্রিয়াতে কম্প্রেসার ডিজাইন ও ডেভেলপমেন্ট, উৎপাদন প্রক্রিয়া, পণ্যমান উন্নতকরণ এবং বিক্রয়োত্তর সেবার উপর উচ্চতর প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ মাস ধরে শুরু হয়েছে কারখানাটির প্রয়োজনীয় প্রযুক্তি স্থানান্তর প্রক্রিয়া, চলবে আরও দেড় বছর।
