বেক্সিমকো ফার্মার আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মার আয় বেড়েছে ।
চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির আয় ৭১ পয়সা বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
২০১৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে বেক্সিমকো ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৭০ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৯৯ পয়সা।
এদিকে বছরের তৃতীয় প্রান্তিকে বেক্সিমকোর ইপিএস কমেছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা আয় হয়েছে ১ টাকা শূন্য ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১১ পয়সা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ৫৬ টাকা ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ সম্পদের পরিমাণ ছিল ৫৫ টাকা ৮৫ পয়সা।
১৯৮৬ সালে বেক্সিমকো ফার্মা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
