২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 05:30 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

মঙ্গলবার ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ১১৮ কোটি ৪০ লাখ টাকা কমে ২৯৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে ।

এর আগে ২০১৫ সালের ১২ এপ্রিল ডিএসইতে ২৮৯ কোটি ৯৭ লাখ টাকা লেনদেন হয়।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সও ৪১ দশমিক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৯ পয়েন্টে নেমেছে।

গত সাড়ে তিন মাসের মধ্যে এটাই সর্বনিম্ন ডিএসইএক্স। এর আগে ৮ জুলাই সূচক ছিল ৪ হাজার ৫৭৯ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- লাফার্জ সুরমা সিমেন্ট, এসপিসিএল, ইউনাইটেড এয়ার, কেডিএস ও সিঅ্যান্ডএ টেক্সটাইল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা কমে হয়েছে ২৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ১১৮ দশমিক ১১ পয়েন্ট কমে ১৪ হাজার ২৭ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টি কোম্পানির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।