২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংকের আয় কমেছে

চলতি হিসাব বছরের নয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের আয় কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 09:48 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

২০১৪ সালের একই সময়ের ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫২ পয়সা।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

২০১৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮১ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল এক টাকা ৩৩ পয়সা।

এই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৬ টাকা ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭১ টাকা ৪০ পয়সা।

১৯৮৬ সালে রূপালী ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।