২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ মশমিক ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩১ পয়েন্টে নেমেছে।

লেনদেন আগের দিনের চেয়ে ৮৯ কোটি ৭৫ লাখ টাকা বেড়েছে। এদিন হাতবদল হয়েছে ৪১৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- সিভিও পেট্রোক্যামিকাল , লাফার্জ, ইফাদ অটো, এসপিসিএল ও কডিএস।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৮৫ লাখ টাকা কমে ২৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতহবদল হয়েছে।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ৫৩ দশমিক ০৪ পয়েন্ট কমে ১৪ হাজার ১৪৫ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টি কোম্পানির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।