২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার প্লেসমেন্ট কেলেঙ্কারির মামলার রায় মঙ্গলবার

গ্রিন বাংলা কমিউনিকেশন কোম্পানির বিরুদ্ধে শেয়ার প্লেসমেন্ট কেলেঙ্কারির মামলার রায় ২৭ অক্টোবর ঘোষণা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 07:52 PM

Updated : 22 Aug 2022, 01:37 PM

রোববার পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর বিচারক হুমায়ুন কবির রায়ের এ দিন ঠিক করেন।

এ মামলার আসামিরা হল- গ্রিন বাংলা কমিউনিকেশন কোম্পানি, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত নবীউল্লাহ নবী ও সাত্তারুজ্জামান শামীম।

আদালতে সাত্তারুজ্জামানের পক্ষে আইনজীবী এ এস এম আমিনুল হক যুক্তিতর্ক উপস্থাপন করেন।

তিনি ট্রাইব্যুনালকে বলেন, তার মক্কেল সাত্তারুজ্জামান শামীম কোনো ধরনের অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন। নবীউল্লাহ নবীর কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে গিয়ে মামলায় জড়িয়ে পড়েন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী নবীউল্লাহ নবীর অফিস ঘেরাও করার সময় সাত্তারুজ্জামান শামীম ওখানে উপস্থিত থাকায় তাকেও আসামি করা হয়।

২০১০ সালে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বরাদ্দ দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলনের অভিযোগ পায় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অভিযোগের ভিত্তিতে বিএসইসির উপ-পরিচালক এ এস এম মাহমুদুল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‌্যাব-৩ সরেজমিন তদন্তে নেমে কয়েকজন সদস্য বিনিয়োগকারী সেজে প্লেসমেন্টে প্রতারণায় নবীউল্লাহ নবী ও সাত্তারুজ্জামান শাহীন নামে দুজনকে শনাক্ত করেন।