২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমার দিনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

দুর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। এ কারণে বুধবারই শেষ হয়েছে চলতি সপ্তাহের লেনদেন ।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪৮ পয়েন্টে হয়েছে।

এদিনে লেনদেন আগের দিনের চেয়ে ১৭ কোটি ২ লাখ টাকা বেড়েছে। হাতবদল হয়েছে ৩৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা , কেডিএসএল ,এসপিসিএল ও আমান ফিড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭৪ লাখ টাকা বেড়ে হয়েছে ৩০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ২৯ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১৪ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টি কোম্পানির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।