ইসলামিক ফাইন্যান্সের ইপিএস ৭৪ পয়সা
চলতি হিসাব বছরের ৯ মাসে ইসলামিক ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি এ আয় করেছে।
মঙ্গলবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
আগের বছরের একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৮৮ পয়সা।
এ হিসাবে চলতি হিসাব বছরে কোম্পানিটির ইপিএস কমেছে ১৫.৯০ শতাংশ।
অপরদিকে তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’১৫ থেকে মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১৬ পয়সা।
এ হিসাবে আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় কেম্পানিটির ইপিএস কমেছে ২৫ শতাংশ।
এদিকে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১২.৪৫ টাকা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১.৭৭ টাকা।
২০০৫ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
