২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিক হোটেলের ইপিএস কমেছে পৌনে ৯ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৮.৭৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 05:02 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এ আয় কমেছে।

মঙ্গলবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য এসেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইউনিক হোটেলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই এ মুনাফার পরিমাণ ছিল ৮০ পয়সা।

এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় কমেছে ৮.৭৫ শতাংশ।

অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.১৯ টাকা।

আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ২.২৯ টাকা।

এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির মুনাফা কমেছে ৪.৩৬ শতাংশ।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ৮৭.৯১ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদের পরিমাণ ছিল ৮৭.৭৪ টাকা।

২০১২ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।